বিসিবি সভাপতি হয়ে টি-টোয়েন্টি ইনিংস খেলতে চান বুলবুল

আপডেট : ৩১ মে ২০২৫, ০৪:৫৬ এএম

আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। শুক্রবার তিনি দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১৬তম সভাপতি হিসেবে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফোনে বাংলাদেশের ক্রিকেটের জন্য কাজ করার প্রস্তাব পেয়ে রাজি হয়ে এসেছেন অস্ট্রেলিয়া থেকে। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে জানালেন, ‘একটা ভালো টি-টোয়েন্টি ইনিংস খেলব, যেটা আপনারা অনেক দিন মনে রাখবেন।’ 

বিসিবি সভাপতি হয়ে টি-টোয়েন্টি ইনিংস খেলতে চান বুলবুল চার মাসের বেশি নয়, যদি না পরবর্তী নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত বা জাতীয় ক্রীড়া পরিষদ কর্র্তৃক মনোনীত হয়ে আসতে না পারেন। অস্ট্রেলিয়াতে প্রবাস জীবন বেছে নিয়ে আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে চাকরি করা বুলবুলও জানিয়েছেন,বাংলাদেশে খুব বেশিদিনের জন্য অবস্থান করার ইচ্ছা তার নেই, ‘যেহেতু সময়টা অনেক কম। টেস্ট ম্যাচ পাঁচ দিনের হয়, ওয়ানডে হয় ৭ ঘণ্টার। আমি একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি।’

বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়া প্রসঙ্গে বলেন, ‘আজ আমার ভূমিকাটা একটা নতুন ভূমিকা। এর পেছনে ছোট্ট একটা জার্নি আছে। আমি যখন বাংলাদেশ ক্রিকেট দল থেকে অবসর নিই বা আমার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল, তারপর ১৯ বছর ধরে আমি ক্রিকেটের উন্নয়নে কাজ করে যাচ্ছি আইসিসি ও এসিসিতে। আমি আপনাদের কাছ থেকে শত শত প্রশ্ন পেতাম, যে আপনাকে বাংলাদেশে দেখা যায় না কেন। সত্যিকার অর্থে গত মাসে, এপ্রিল মাসের শেষের দিকে আমি একটা কল পাই, বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। আমি যে আপনাদের বলতাম যে আমি অপেক্ষা করছি একটা সুযোগের জন্য, সেই সুযোগটা যখন পেয়ে গেছি, তখন আর পেছনে তাকাইনি। একটাই লক্ষ্য ছিল এই কলটাকে রেসúেক্ট করতে পারি। পর্যায়ক্রমে আজ বিসিবির পরিচালকরা আমাকে নির্বাচিত করেছেন। আমি কলটা পেয়েছিলাম ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে, আমি অত্যন্ত সম্মানিত যে তিনি আমাকে কলটা করেছেন যার ফলে আমি এই দায়িত্বটা পেয়েছি।’ একই সঙ্গে বিসিবির সহসভাপতি করা হয়েছে নাজমুল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত