নড়াইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৬:০১ পিএম

নড়াইলের কালিয়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুন) সকাল ১০ টার দিকে কালিয়া উপজেলার আটলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলো আটলিয়া গ্রামের সৌদি প্রবাসী শিমুল শেখের ছেলে রাহাদ শেখ ও শিমুলের ছোট ভাই রিয়াজ শেখের ছেলে রিহান শেখ।

জানা গেছে, বাড়ির উঠানে খেলা করছিলো এ দুজন শিশু। এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের ডোবায় পড়ে যায় তারা। এদিকে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে পার্শ্ববর্তী ডোবায় তাদের পড়ে থাকতে দেখেন। পরে তাদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  ঘটনাটি খুবই দুঃখজনক।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত