ইরানি হাজিদের সহায়তায় বাদশাহর নির্দেশ

আপডেট : ১৬ জুন ২০২৫, ১২:৫৪ এএম

যেসব ইরানি হাজি সৌদিতে আটকা পড়েছেন তাদের পূর্ণ সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান। তিনি বলেছেন, যতক্ষণ না নিরাপদে তাদের নিজ দেশে ফেরানো সম্ভব হচ্ছে, ততক্ষণ তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে হবে। এই নির্দেশ আসে এমন সময়, যখন ইসরায়েলি কর্র্তৃপক্ষ শুক্রবার ভোরে ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালায়। তারা জানায়, এই হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারা। এই ঘটনার পর তেহরান দেশের আকাশপথ বন্ধ করে দেয়। ইরানি হাজিদের জন্য সৌদি সরকারের সহায়তা প্রদানের পরিকল্পনাটি উপস্থাপন করেন সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। সৌদি প্রেস এজেন্সি জানায়, হাজিদের জন্য প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করতে হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে।

হজ ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম এবং যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম মুসলমানদের জীবনে অন্তত একবার পালন করা আবশ্যক। এ ইবাদত সম্পন্ন করতে লাখ লাখ মুসলমান সৌদি আরবে যান। এ বছরের হজ গত সোমবার শেষ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত