শেভরনের নেতৃত্বে হাভিয়ের লা রোসা

আপডেট : ২৬ জুন ২০২৫, ১২:১১ এএম

শেভরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক সম্পদ সংবলিত বৃহৎ একটি পোর্টফোলিও পরিচালনার দায়িত্ব পেয়েছেন হাভিয়ের লা রোসা। ‘বেজ অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ (বিএইসি)’ বিভাগের নতুন প্রেসিডেন্ট হিসেবে আগামী ১ জুলাই থেকে তিনি দায়িত্ব বুঝে নেবেন এবং যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবস্থিত শেভরনের সদর দপ্তর থেকে কাজ করবেন।

হাভিয়ের লা রোসা বিএইসির কৌশলগত নেতৃত্ব প্রদানসহ সামগ্রিক কর্মদক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবেন। উক্ত পোর্টফোলিওতে রয়েছে পার্টিশনড জোন (কুয়েত ও সৌদি আরবের মাঝামাঝি অবস্থিত), যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোয়াকিন ভ্যালি এবং ভেনেজুয়েলার হেভি অয়েল অ্যাসেটস; বাংলাদেশ ও থাইল্যান্ডের গ্যাস সম্পদ; যুক্তরাজ্য, কানাডা ও চীনের কিছু নন-অপারেটিং যৌথ উদ্যোগ। পোর্টফোলিওতে আরও আছে মিসর ও সাইপ্রাসের মতো দেশ, যেখানে নতুনভাবে সম্ভাবনাময় সম্পদ গড়ে উঠছে; এবং ইন্দোনেশিয়ার মতো দেশ, যেখানে আগে থেকেই প্রাকৃতিক সম্পদ রয়েছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে শেভরন করপোরেশন ঘোষণা দেয়, তারা প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো সহজতর করা, কাজের গতি ও দক্ষতা বাড়ানো এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদে প্রতিযোগিতায় শক্ত অবস্থান ধরে রাখার প্রস্তুতি নিচ্ছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই হাভিয়ের লা রোসা নতুন দায়িত্বে নিয়োগ হয়েছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত