পার্বতীপুরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৭:৫৬ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে যৌথবাহিনী ৯৪০ গ্রাম গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার বিকেলে উপজেলার মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর ভবেববাজার মোথাপাড়া গ্রামে অভিযান চালিয়ে বাড়ি থেকে পিতা জয় চন্দ্র রায় (৪৪) ও ছেলে আকাশ চন্দ্র রায় (২৫) আটক করে পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করে সেনাবাহিনী। 

এ সময় তাদের কাছ থেকে ৯৪০ গ্রাম গাঁজা, নগদ ৭৫ হাজার টাকা ও গাঁজার খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গাঁজাসহ পিতা ও ছেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত