হালাল পণ্যের বাজারে বাংলাদেশের অবস্থান নগণ্য

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১২:০৯ এএম

হালাল পণ্যের বৈশ্বিক বাজার ৩ লাখ ৩০ হাজার কোটি ডলারের, অথচ সেখানে বাংলাদেশের হিস্যা অতি নগণ্য। বাংলাদেশ থেকে এই বাজারে মাত্র ৮৫০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয় বলে জানা গেছে। এই রপ্তানি পণ্যের বেশিরভাগই আবার কৃষি পণ্য।

গতকাল শনিবার বাংলাদেশ চেম্বার অব কমার্সে (বিসিআই) আয়োজিত ‘হালাল পণ্যের বাজার, হালাল পণ্য উৎপাদনে অনুসরণীয় পদ্ধতি এবং হালাল সার্টিফিকেট সংগ্রহ পদ্ধতি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান এবং সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।

আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, এখন আর হালাল পণ্য খাদ্য পণ্যের মধ্যে সিমাবদ্ধ নয় আমাদের নিত্য ব্যবহার্য সব পণ্য হালাল হতে পারে যেমন, পোশাক, কলম, চশমা ইত্যাদি। হালাল পণ্যের চাহিদা বিশ্বে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, আমাদের একটা বড় সম্ভাবনা রয়েছে হালাল পণ্য রপ্তানির ক্ষেত্রে। এই সম্ভাবনা কাজে লাগানোর জন্য সম্মিলিত প্রচেষ্টা দরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত