ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, ১১৪ জন হাসপাতালে

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৭:৩২ এএম

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে একজন প্রাণ হারিয়েছেন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ১১৪ জন ডেঙ্গু রোগী। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গেছে। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৬১ জন মারা গেছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৩ জন, ঢাকা মহানগর ২৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছে।

চলতি বছরের ১৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৩৯৫ জন। এর মধ্যে ৫৮ দশমিক সাত শতাংশ পুরুষ ও ৪১ দশমিক তিন শতাংশ নারী রয়েছেন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত