সাধারণ জ্ঞান
বিষয় : বিজ্ঞান
১. বিশ্ব সুনামি সতর্কতা দিবস কবে?
উত্তর : ৫ নভেম্বর
২. কোন অক্ষাংশ বা দ্রাঘিমাংশ পার হলে নাবিকদের তারিখ বদলাতে হয়?
উত্তর : ১৮০ ডিগ্রি দ্রাঘিমা
৩. আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কোন রেখা?
উত্তর : বিষুব রেখা
৪. পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে কবে?
উত্তর : ১ জানুয়ারি
৫. মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে?
উত্তর : দুটি
৬. উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সংখ্যা কয়টি?
উত্তর : ২০টি
৭. সবুজ বিপ্লব বলতে কী বোঝায়?
উত্তর : ফলন বৃদ্ধির প্রচেষ্টা
৮. কচুরিপানা কোন দেশ থেকে বাংলাদেশে এসেছে?
উত্তর : ব্রাজিল
৯. পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় কত তারিখে?
উত্তর : ২২ ডিসেম্বর
১০. পৃথিবী প্রতি সেকেন্ডে সূর্যের চারদিকে কত মাইল গতিতে আবর্তন করছে?
উত্তর : ১৮.৫ মাইল/সেকেন্ড
১১. পৃথিবী চাঁদের তুলনায় কত গুণ বড়?
উত্তর : ৪৯ গুণ
১২. পৃথিবীর পরিধি কত?
উত্তর : ২৫,০০০ মাইল
১৩. পরিবেশ দূষণ কত প্রকার?
উত্তর : ৪ প্রকার
১৪. EEZ-এর পূর্ণরূপ কী?
উত্তর : Exclusive economic zone
১৫. এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়?
উত্তর : মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া
১৬. খাদ্য কত প্রকার?
উত্তর : ৩ প্রকার
১৭. মানবদেহের সর্ববৃহৎ অঙ্গের নাম কী?
উত্তর : ত্বক
১৮. গ্রন্থি কত প্রকার?
উত্তর : ২ প্রকার
১৯. হার্ট সাউন্ড কয় ধরনের?
উত্তর : ৪ ধরনের
২০. জলজ শামুক, ঝিনুকের খোলস কী দিয়ে গঠিত?
উত্তর : কার্বনেট
২১. স্বর্ণা সার আবিষ্কার করেন কে?
উত্তর : ড. সৈয়দ আব্দুল খালেক
২২. স্ফুটন শুরু হওয়ার পর কত মিনিট ধরে স্ফুটন করলে পানি জীবাণুমুক্ত হয়?
উত্তর : ১৫ থেকে ২০ মিনিট
২৩. জেনেটিক ইনফরমেশনের মূল একক কী?
উত্তর : ট্রিপলেট
২৪. আইভরি ব্ল্যাক কী?
উত্তর : অস্থিজ কয়লা
২৫. ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কী?
উত্তর : সেলিনিয়াম
২৬. নাইট্রোজেন বেস প্রধানত কত প্রকার?
উত্তর : ২ প্রকার
২৭. সূর্যের শক্তি উৎপন্ন হয় কীভাবে?
উত্তর : পরমাণুর ফিউশন পদ্ধতিতে
২৮. আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?
উত্তর : দূরত্ব
২৯. পৃথিবী সৌরজগতের কত নম্বর গ্রহ?
উত্তর : ৩ নম্বর
গ্রন্থনা : জেলি খাতুন
