আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৯:৫৩ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে মো. রায়হান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকাল ৩টায় উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খুইল্যার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু রায়হান ওই এলাকার আব্দুল খালেকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রায়হান দুপুরে খাওয়ার মুহুর্তে হঠাৎ উঠে বাইরে চলে যায়। এ সময় সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় সে। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. এইচএম মুতাছির জাহিন বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত