বড়পুকুরিয়া কয়লাখনির নতুন এমডি

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১২:০৮ এএম

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের পরিকল্পনা, পরিবেশ, ক্রয় ও বিপণন (পিইপিএন্ডএম) বিভাগের মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) মো. আবু তালেব ফরাজীকে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল রবিবার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জাভেদ ইবনে শাহেদ স্বাক্ষরিত এক আদেশে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্ব দেওয়া হয়। বদলি করা বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকারকে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন্স) দপ্তরে সংযুক্ত করা হয়েছে। বিদায়ী এমডির বিরুদ্ধে ২০২৩ সালের ডিসেম্বর থেকে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় অসংখ্য দুর্নীতির প্রতিবেদন প্রকাশিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত