‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট (মঙ্গলবার) দেশের সব পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে, খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সমিতি। বিষয়টি নিশ্চিত করেছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। এছাড়া পৃথক বিবৃতিতে কলকারখানা ছুটি ঘোষণা করেছে, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
জানা গেছে, ৫ আগস্ট সাধারণ ছুটিসহ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন’ করা হবে। এ দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়। সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। ওই তারিখে সাধারণ ছুটি পালন করা হবে। ওই তারিখে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
বিজিএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) ঘোষণা করেছে।
