সাধারণ জ্ঞান
বিষয় : বাংলাদেশ
১. বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
উত্তর : এএনএ সাহা
২. বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে?
উত্তর : কাজী নজরুল ইসলাম
৩. বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?
উত্তর : সিয়েরা লিয়ন
৪. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে?
উত্তর : বেগম রাজিয়া বানু
৫. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
উত্তর : ভুটান
৬. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তর : হামিদুর রহমান
৭. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
উত্তর : সৈয়দ মাইনুল হোসেন
৮. বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
উত্তর : আরব-বাংলাদেশ ব্যাংক
৯. বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৫৫ সালে
১০. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উত্তর : কামরুল হাসান
১১. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর : সোনারগাঁওয়ে
১২. বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কোনটি?
উত্তর : সেন্টমার্টিন
১৩. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি?
উত্তর : বেনাপোল
১৪. বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর : লুই আই কান
১৫. মহাস্থান গড় কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : করতোয়া
১৬. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
উত্তর : ১০ : ৬
১৭. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?
উত্তর : হুমায়ুন
১৮. বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে?
উত্তর : ৪ মার্চ, ১৯৭২
১৯. বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি?
উত্তর : চলন বিল
২০. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
উত্তর : ইরাক
গ্রন্থনা : এজাজ পারভেজ
