রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে রাজবাড়ী সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব।
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার নাম খন্দকার সাইফুল ইসলাম বুড়ো। তিনি পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এছাড়া তিনি উপজেলার মাছপাড়া ইউনিয়নের একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সাইফুল ইসলাম বুড়োর নামে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কুয়াকাটায় এক ইলিশের দাম সাড়ে ৫ হাজার টাকা
অপুকে নির্যাতন করে উপদেষ্টার নাম বলানো হয়েছে: স্ত্রী আনিসা