ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা চলে যাব

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৭:২৪ এএম

আগামী বছর ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সরকার এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, এ দায়িত্ব দলের নয়। নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের যত ধাপ আছে, আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে, ফেব্রুয়ারিতে নির্বাচন এবং আমরা ফেব্রুয়ারিতে চলে যাব।’

নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্য রাজনৈতিক প্রক্রিয়ার অংশ বলে মন্তব্য করেন আইন ও বিচার উপদেষ্টা। তিনি বলেন, ‘এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওটা তো একটি রাজনৈতিক প্রক্রিয়া। এটা সবসময় হয়। বাংলাদেশে ট্র্যাডিশনালি এসব রাজনৈতিক কথাবার্তা হতো, এখনো ঠিক ওরকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বলবেন, এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখতে হবে। আমরা নির্বাচনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ আছি।’ তিনি বলেন, ‘আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) সর্বজনস্বীকৃত একজন বিশ্বপর্যায়ে নন্দিত মানুষ। উনি নিজে ঘোষণা করেছেন, তার এ ঘোষণা থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নেই।’

অন্য এক প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘জমি অধিগ্রহণ নিয়ে অনেক সময় বেশি মূল্য ধরা হয়, এরপর পিডিবির বিষয় নিয়ে অনেক কথা হয়। আপনারা জানেন বালিশকা-ে কী হয়েছিল। আমরা আর এরকম বালিশকা- চাই না। এজন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, সেগুলো আমরা পরিবর্তনের চেষ্টা করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত