ফরিদপুরের বোয়ালমারীতে জামিরন বেগম (৬৩) নামের ষাটোর্ধ এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
তিনি পৌরসভার উত্তর শিবপুর গ্রামের মো. ইদ্রিস শেখের স্ত্রী। দীর্ঘদিন যাবৎ শারীরিক ও মানসিক ব্যাধিতে ভুগছিলেন তিনি।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির লোকজন পার্শ্ববর্তী সড়কে পাটের আঁশ ছাড়াতে যায়। এ সময় বৃদ্ধা জামিরন বাড়িতে অবস্থান করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির লোকজন জামিরন বেগমের ঘর ভেতর থেকে আটকানো দেখে ডাকাডাকি করে সাড়া না পেলে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে বসতঘরের আড়ার সঙ্গে গলায় রশি নিয়ে ঝুলতে দেখে। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে বোয়ালমারী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, বৃদ্ধা মানসিক ও শারীরিক অসুস্থ ছিলেন। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ছাত্রলীগের আন্ডারে শিবির ছিলো এখন শিবিরের আন্ডারে ছাত্রলীগ
নাটোরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে আলোচনাসভা