আল আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-২০২৫-এর আঞ্চলিক পর্ব চট্টগ্রাম ও নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার চট্টগ্রামের সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং নেত্রকোনার দত্ত উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন জেলার সহস্রাধিক শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। এর আগে ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের শিক্ষার্থীরা আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে।
×
