ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ এএম

মার্কিন পররাষ্ট্র দপ্তরের পেশাদার সদস্য ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এটি জানানো হয়।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, বিভিন্ন দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগে সিনেটের অনুমোদনের জন্য যে তালিকা পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেনের নাম।

ক্রিস্টেনসেনের পাশাপাশি হোয়াইট হাউস আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে মনোনয়ন দিয়েছে। ক্যালিফোর্নিয়ার ট্যামি ব্রুসকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে মনোনীত করা হয়েছে। 

ফ্লোরিডার সার্জিও গরকে ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। ফ্লোরিডারই স্টেফানি হ্যালেটকে বাহরাইনে, মিসৌরির উইলিয়াম লংকে আইসল্যান্ডে এবং আইওয়ার জেমস হোল্টসনাইডারকে জর্ডানে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে প্রস্তাব করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত