বান্দরবানের রুমা উপজেলার দুর্গম রেং ত্লাং এলাকায় গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী একটি বিস্তৃত বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে।
আইএসপিআর সূত্র জানায়, অভিযানের সময় সেনাবাহিনীর টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় বম পার্টি (তথাকথিত কেএনএ)-এর একটি প্রশিক্ষণ ঘাঁটি শনাক্ত করে এবং ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে। এ অভিযানে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
অভিযানের ফলে সশস্ত্র সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা দখল করা সম্ভব হয়েছে।
পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জন ও সম্পদের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে।
ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত