এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ এএম

বিভক্তির প্রায় আট বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ জননিরাপত্তা ও সুরক্ষাসেবা বিভাগ আবারও এক করা হয়েছে।

গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। কাজের সুবিধার যুক্তিতে ২০১৭ সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুইভাগে ভাগ করা হয়। একটি বিভাগের নাম হয় জননিরাপত্তা বিভাগ এবং আরেকটির নাম হয় সুরক্ষাসেবা বিভাগ। জননিরাপত্তা বিভাগের অধীনে ছিল পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, তদন্ত সংস্থা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। আর সুরক্ষাসেবা বিভাগের অধীনে ছিল বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত