সাধারণ জ্ঞান
বিষয় : বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি
১. বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি?
উত্তর : যমুনা রেল সেতু
২. যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৪.৮ কিলোমিটার
৩. যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে?
উত্তর : ১২ ফেব্রুয়ারি ২০২৫
৪. জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় কবে?
উত্তর : ১২ ফেব্রুয়ারি ২০২৫
৫. জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি কে?
উত্তর : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
৬. জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয়?
উত্তর : গণভবন
৭. জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
৮. ১৫ জানুয়ারি ২০২৫ ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এ কতজন শহীদের নাম গেজেট প্রকাশ করা হয়?
উত্তর : ৮৩৪ জন
৯. জাতীয় শহীদ সেনা দিবস কবে?
উত্তর : ২৫ ফেব্রুয়ারি
১০. ড. মুহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন কত সালে?
উত্তর : ১৯৭৪ সালে
১১. ১৮ ফেব্রুয়ারি ২০২৫ দেশের কোন বন্দরে অনলাইন গেট পাস চালু হয়?
উত্তর : চট্টগ্রাম বন্দর
১২. সরকার ১৮ ফেব্রুয়ারি ২০২৫ কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে?
উত্তর : পাসপোর্ট
১৩. দেশের প্রথম ‘যুদ্ধ শিশু’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি
পান কে?
উত্তর : মেরিনা খাতুন
১৪. সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছিলেন কে?
উত্তর : বৈমানিক ফাহিম চৌধুরী
১৫. ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯৬০ সালে
১৬. কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়?
উত্তর : ফ্রান্স
১৭. মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনা উন্মোচন করেছে?
উত্তর : ইরান
গ্রন্থনা : এজাজ পারভেজ
