নীলফামারীতে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম

নীলফামারীর উত্তরা ইপিজেডে এভারগ্রিন প্রোডাক্ট ফ্যাক্টরী (বিডি) লিমিটেড নামের একটি পরচুলা কারখানার শ্রমিক অসন্তোষের ঘটনা অবসান পেয়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইপিজেড কর্তৃপক্ষ, শ্রমিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এ অবসান ঘটে।

এর আগে সকালে উত্তরা ইপিজেডের গ্রেপ্তারকৃত শ্রমিক সাইফুল ও তাঁর বাবা শফিকুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে ওই কারখানার শ্রমিকরা।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান, উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা জামায়াতের আমীর আব্দুস ছাত্তার, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত