এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ এএম

আবুধাবিতে খেলছিল শ্রীলঙ্কা-আফগানিস্তান। দুবাইয়ে অধীর আগ্রহ নিয়ে সেই ম্যাচ টিভি স্ক্রিনে দেখছিল বাংলাদেশের ক্রিকেটাররা। কারণ এ ম্যাচে শ্রীলঙ্কার জয়-পরাজয়ে লিটনদের সুপার ওভারে ওঠা নির্ভর করছিল। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা বাংলাদেশকে স্বস্তি দিয়েছে। আফগানদের দেওয়া ১৭০ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের জয়ে ‘এ’ গ্রুপে সেরা হয়েছে তারা এবং বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়ে উঠেছে সুপার ফোরে। শনিবার এই শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ দিয়েই আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে নুয়ান তুষারার পেস তোপে বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। ১৭ ওভারে তাদের স্কোর ছিল ৬ উইকেটে ১১৪। ১৮৩ম ওভারের প্রথম বলে রশিদ খান (২৩ বলে ২৪) রান করে আউট হয়ে গেলে মনে হচ্ছিল বড় স্কোর গড়তে পারবে না। কিন্তু অভিজ্ঞ মোহাম্মদ নবি সেখান থেকে ১৬৯-এ নিয়ে যান সংগ্রহকে। ২২ বলে ৬০ রান করেন তিনি। ৬টি ছক্কা হাঁকান এ অলরাউন্ডার। এর ৫টিই মেরেছেন নবি ইনিংসের শেষ ওভারে।

বাংলাদেশকে সুপার ফোরে উঠতে সমীকরণ দাঁড়ায় হয় শ্রীলঙ্কার জয়, না হলে তাদের হারের ব্যবধান যেন কমপক্ষে ৬৯ রান হয়। লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ব্যর্থ হলেও কুশল পেরেরা, চারিথ আসালঙ্কা ও কামিন্দু মেন্ডিসকে নিয়ে আট বল হাতে রেখেই জয় এনে দেন অন্য ওপেনার কুশল মেন্ডিস। ১৯তম ওভারে মুজিবকে পরপর দুটি চার মেরে ৭৪ রানে (৫২ বলে, ১০ বাউন্ডারি) অপরাজিত থাকেন তিনি।

বাংলাদেশ শনিবার শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ দিয়ে দুবাইয়ে শুরু করবে সুপার ফোর। ২৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে পরদিন ২৫ তারিখ দুবাইয়ে পাকিস্তানের সঙ্গে খেলবে শেষ ম্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত