'নেইমার নেশায় ডুবে থাকে, ঘুমায় ভোর ৪-৫ টায়'

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম

ইনজুরি পিছু ছাড়ছে না নেইমারের। ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলের বাইরে সমান আলোচনায় থাকেন তার জীবনযাপন নিয়ে। নেইমার সান্তোসে যোগ দেয়ার পর ভালোর চেয়ে নেতিবাচক খবরেই বেশি শিরোনাম হচ্ছেন। ব্রাজিলিয়ান এক সাংবাদিকের অভিযোগের প্রেক্ষিতে নতুন করে ঝড় উঠেছে।

ব্রাজিলিয়ান সাংবাদিক রদ্রিগো গোমেজ তার ইউটিউব চ্যানেল ফুটেবোটেকো তে বলেন, 'ও (নেইমার) হুইস্কি আর এনার্জি ড্রিঙ্কসের নেশায় ডুবে থাকে, হুক্কাও খায়। ভোর ৪-৫টা পর্যন্ত জেগে থাকে।'

ওই সাংবাদিকের দাবি নেইমারের রাত জাগার কারণে অনুশীলনের সময় সকাল ১০-১১ টার পর নির্ধারণ করতে হয়। সতীর্থরা আগেভাগে অনুশীলনের প্রস্তাব দিলেও, সেই অনুশীলনে নাকি হাজির হতেন না ব্রাজিলিয়ান তারকা।

এমন অভিযোগের পরপরই বিবৃতি দিয়েছে নেইমারের পরিবার পরিচালিত এনআর স্পোর্টস। বিবৃতিতে বলা হয়, 'রদ্রিগো গোমেজ যে বেপরোয়া, মানহানিকর ও মিথ্যা বক্তব্য দিয়েছেন, তার বিরুদ্ধে সব ধরনের ফৌজদারি ও দেওয়ানি ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত