‘মানসিক স্বাস্থ্যদূত’ দীপিকা পাড়ুকোন

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০১:০০ এএম

বলিউডের লাস্যময়ী অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দেশের প্রথম ‘মানসিক স্বাস্থ্যদূত’ হিসেবে নিয়োগ করেছে। মন্ত্রকের এক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে এই তথ্য জানানো হয়েছে। দীপিকা পাড়ুকোন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে নিজেকে ‘গভীরভাবে সম্মানিত’ বলে উল্লেখ করেছেন এবং মানসিক সুস্থতা রক্ষায় দেশের চলমান প্রচেষ্টাকে সমর্থন করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের মানসিক স্বাস্থ্য খাতে যে অগ্রগতি হয়েছে, তার প্রশংসা করেন এবং বলেন, এই সহযোগিতার মাধ্যমে তিনি দেশের মানসিক স্বাস্থ্য ব্যবস্থাকে আরও মজবুত করতে ভূমিকা রাখতে চান।

মন্ত্রক জানিয়েছে, দীপিকার এই অংশগ্রহণ মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা বৃদ্ধি, কুসংস্কার দূরীকরণ এবং মানসিক সুস্থতা প্রচারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, দীপিকা পাড়–কোন আগেও তার নিজস্ব ‘লিভ লাভ লাফ’ ফাউন্ডেশনের মাধ্যমে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে এসেছেন এবং খোলাখুলি নিজের ডিপ্রেশনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বহু মানুষের অনুপ্রেরণা হয়েছেন। এই নতুন দায়িত্বের মাধ্যমে দীপিকা পাড়ুকোন দেশব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে মনে করছে বিভিন্ন মহল।

গত বছরের সেপ্টেম্বরে প্রথম সন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। এরপর দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, মা হওয়ার পর নতুন করে ক্যারিয়ার নিয়ে ভাববেন তিনি। কন্যা দুয়াই এখন তার প্রথম প্রাধান্য। চলতি বছরের পর মাঝামাঝি জানা যায়, সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ ছবি থেকে বাদ পড়েছেন। জানা যায়, প্রতিদিন আট ঘণ্টা শুটিংয়ের শিফট নিয়ে নির্মাতার সঙ্গে মতবিরোধের জেরেই বাদ পড়েন তিনি। কিছুদিন আগে এক কারণে ‘কল্কি ২৮৯৮’-এর সিক্যুয়াল থেকেও বাদ পড়েন অভিনেত্রী। বিষয়টির পক্ষে-বিপক্ষে প্রবল বিতর্ক হলেও এতদিন চুপ ছিলেন অভিনেত্রী। অবশেষে আট ঘণ্টার শিফট নিয়ে মুখ খুললেন দীপিকা।

তিনি আরও যোগ করেন, ‘আমি এখন কারও নাম নিতে চাই না, তবে সবাই জানে অনেক পুরুষ অভিনেতা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন ৮ ঘণ্টা করে কাজ করেন, সাপ্তাহিক ছুটিতেও তারা কাজ করেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত