সাধারণ জ্ঞান
১. LA gioconda চিত্রকর্মটি কার আঁকা?
উত্তর : লিওনার্দো দ্য ভিঞ্চি
২. যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয় কত সালে?
উত্তর : ১৭৮৭ সালে
৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে কে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তর : আর্থার নেভিল চেম্বারলেইন
৪. আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের জন্ম কত সালে?
উত্তর : ১৯১২ সালে
৫. মিডল ইস্ট নিউজ এজেন্সি কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর : মিসর
৬. বার্মি আর্মি কী?
উত্তর : ইংল্যান্ডের ক্রিকেট দলের সমর্থক গোষ্ঠী
৭. বেনগাজি কোন দেশের সমুদ্র বন্দর?
উত্তর : লিবিয়া
৮. আন্তর্জাতিক ওজোন দিবস কবে পালিত হয়?
উত্তর : ১৬ সেপ্টেম্বর
৯. আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত সংক্রান্ত চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর : ১৯৯৮ সালে
১০. CIRDAP-এর সদর দপ্তর কোথায়?
উত্তর : ঢাকা (চামেরি হাউজ)
১১. ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি?
উত্তর : খারকিভ
১২. বাংলাদেশে ইলিশ মাছের কয়টি অভয়াশ্রম রয়েছে?
উত্তর : ছয়টি
১৩. ইরানের সঙ্গে স্থল সীমান্ত রয়েছে কয়টি দেশের?
উত্তর : সাতটি দেশের
১৪. ‘সিজ ফায়ার’ শব্দের অর্থ কী?
উত্তর : যুদ্ধবিরতি
১৫. কোন দেশ সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করে?
উত্তর : যুক্তরাষ্ট্র
১৬. বাংলাদেশ ব্যাংকের নতুন ১০০০ টাকার নোটে কয়টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে?
উত্তর : তেরোটি
১৭. জেনারেশন বিটা যুগ শুরু হয়েছে কবে থেকে?
উত্তর : ১ জানুয়ারি ২০২৫ থেকে
১৮. বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নাম কী?
উত্তর : ‘থ্রি জর্জেস বাঁধ’ (তিব্বত, চীন)
১৯. আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) বর্তমান সদস্য সংখ্যা কতটি?
উত্তর : ১২৫টি
গ্রন্থনা : জেলি খাতুন
