লেনদেন শতভাগ ক্যাশলেস করল গার্ডিয়ান লাইফ

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১২:৩৯ এএম

গার্ডিয়ান লাইফ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের গ্রাহকের সঙ্গে সব ধরনের নগদ লেনদেন চিরস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রিমিয়াম সংগ্রহ ও দাবি নিষ্পত্তি শতভাগ ক্যাশলেস পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে। এর মাধ্যমে গার্ডিয়ান লাইফ দেশের প্রথম ও একমাত্র সম্পূর্ণ ক্যাশলেস ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করল।

এ বিষয়ে গতকাল রবিবার গার্ডিয়ান লাইফ থেকে জানানো হয়, গার্ডিয়ানের প্রিমিয়াম শুধু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে জমা করতে হয়। আর দাবি নিষ্পত্তির ব্যাপার হলে সেটিও শুধু ব্যাংকের মাধ্যমেই গ্রাহককে পরিশোধ করা হয়। এই ক্যাশলেস সেবা দেওয়ার মাধ্যমে গ্রাহক, গার্ডিয়ান লাইফ এবং যে মাধ্যমে পেমেন্ট করা হয়েছে, লেনদেনের সঙ্গে জড়িত সব পক্ষই প্রতিটি লেনদেনের স্পষ্ট ডিজিটাল রেকর্ড সংরক্ষণ করতে পারবে, যা পরে যেকোনো প্রয়োজনে আর্থিক লেনদেন শনাক্তকরণে সহায়তা করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত