কটাক্ষে ক্লান্ত শ্রীলেখা

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১২:২৩ এএম

ধনতেরাস, কালীপূজা, ভাইফোঁটা মিলিয়ে ফের একবার উৎসবমুখর বাঙালি। রাতদিন হইচই করে কাটছে দিন। আর যার ছাপ পড়ছে সোশ্যাল মিডিয়াতেও। ফেসবুক-ইনস্টাগ্রাম খুললেই দেখা যাবে কেউ আতশবাজি পোড়াচ্ছেন, কেউ বা সুন্দর করে মোমবাতি, ফুল, রঙ্গোলিতে সাজাচ্ছেন বাড়ি। তো কেউ কালী আরাধনায় মত্ত। তবে এই উৎসব মুখরতার মধ্যেও ছন্দপতন অভিনেত্রী শ্রীলেখা মিত্রের জীবনে। লম্বা পোস্ট করলেন তিনি ফেসবুকে।

শ্রীলেখা গতকাল মঙ্গলবার ফেসবুকে লিখেছেন, ‘সুন্দর, সুস্থ পরিবেশে বাঁচার চেষ্টা করাই আজকের দিনে আশাতীত। কেন? সৎভাবে উপার্জন করার ইচ্ছের কোনো দাম নেই এই গোটা রাজ্যে, এবং এই টলিপাড়ায়। কেন? আমি ভুলতে বসেছি আমি একজন অভিনেতা বা আমাকে ভুলতে বাধ্য করা হচ্ছে। কেন? তবুও কাবু করা যাচ্ছে না। অতএব মহিলা হওয়ার দরুন তথাকথিত তার সবচেয়ে দুর্বল জায়গা তার চরিত্র, সেটা নিয়ে তাকে সধষরমহ করার প্রভূত চেষ্টা চালানো হচ্ছে। কেন? নিজের চেষ্টায় বাঁচতে চাওয়ার অপরাধে? ক্লান্ত বোধ করছি আর লড়াই করতে পারছি না। ক্ষয় হচ্ছে আমার শৈল্পিক নরম মনের, প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে আমার মাথায়, আমার মনের...এর দায় কার?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত