জুলাই নিহতদের ত্যাগ ন্যায়বিচারের পথ সুগম করবে

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ এএম

জুলাই-আগস্টে নিহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘তাদের এই আত্মত্যাগ আমাদের একতা, ন্যায়বিচার ও জাতিকে এগিয়ে নেওয়ার পথ আরও সুগম করবে।’ গতকাল সোমবার সকালে বঙ্গভবনে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের প্রতিনিধিদল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

উপস্থিত অতিথিদের উদ্দেশে দেওয়া বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধ, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগের প্রতি সম্মান জানান। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষাসহ যেকোনো সংকট ও দুর্যোগ মোকাবিলা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন তিনি। কোর্সে অংশগ্রহণকারী সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, জনবিভাগের সচিব খান মো. নুরুল আমিনসহ সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত