নাটোরের সিংড়ায় হাজার হাজার মোটরসাইকেল নিয়ে ৩১ দফার প্রচারণায় নেমেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা কোর্টমাঠ থেকে মোটরসাইকেল শোডাইন নিয়ে উপজেলার শেরকোল, কলম, হাতিয়ান্দহ, চামারী ও লালোর ইউনিয়নের বিভিন্ন বাজার ও মোড়ে মোড়ে লিফলেট বিতরণ করেন দাউদার মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, অধ্যাপক খালেকুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ পলাশ, শিপন আহসান, সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুল মোমেনীন নিশান প্রমুখ।
