জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে সমঝোতার জন্য আলোচনায় বসতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গতকাল বৃহস্পতিবার বিএনপি মহাসচিবকে ফোন করেন তিনি।
রাতে বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, আমাদের আমন্ত্রণের বিষয়ে পরে জানাবেন বলে বিএনপি মহাসচিব জানিয়েছেন।
গত সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দলগুলোকে ৭ দিনের মধ্যে একমত হয়ে সরকারকে জানাতে অনুরোধ করা হয়।
তারই ধারাবাহিকতায় জামায়াতের পক্ষ থেকে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য প্রথমে আহ্বান জানানো হয়েছিল। গতকাল ফোনকল করা হয়।
