আমতলীতে বিএনপিতে যোগ দিল ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৯:২০ পিএম

বরগুনার আমতলীতে পাঁচ শতাধিক হিন্দু সম্প্রদায়ের পরিবার বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় পৌরসভার ০৭ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে আয়োজিত যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ও জাতীয়তাবাদী চেতনায় অনুপ্রাণিত হয়ে আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন ফকির ও হলদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম লিমন হাওলাদারের নেতৃত্বে উপজেলার হলদিয়া ইউনিয়নের প্রায় পাঁচ শ হিন্দু সম্প্রদায়ের পরিবার জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ আসনের ধানের শীষের প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা ও বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহিন।

বিএনপিতে যোগ দিতে আসা হিন্দু সম্প্রদায়ের পরিবারের তিশা রানি ও ঋষি কেশ চক্রবর্তী জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন ফকির ও হলদিয়া ইউনিয়নের আহ্বায়ক জহিরুল ইসলাম লিমন হাওলাদারের নেতৃত্বে উদ্ভুদ্ধ হয়ে বিএনপিতে যোগদান করেছি।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক মো. জহিরুল ইসলাম (ভিপি) মামুন, সদস্য সচিব মো. তুহিন মৃধা, বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সৈয়দ জহিররুল ইসলাম জহির, আমতলী পৌর বিএনপি ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কবির ফকিরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত