রূপায়ণ সিটিতে গজলের সুরে মুগ্ধ অতিথিরা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৭:২৯ এএম

রূপায়ণ সিটি উত্তরার উদ্যোগে আয়োজন করা হয়েছিল ‘গজল নাইট’। গজল নাইটে গজলের মধুর সুরে মুগ্ধ হয়েছেন অনুষ্ঠানে আমিন্ত্রত অতিথিরা। স্কাই ভিলার রুফটপে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল গ্রাহক ও অতিথিদের জন্য এক স্মরণীয় সন্ধ্যা।

বাংলাদেশের জনপ্রিয় গজলশিল্পী মনজুরুল ইসলাম খান একের পর এক হৃদয়স্পর্শী গজল পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। এ সময় সুর ও অনুভূতির মেলবন্ধনে তৈরি হয় এক অনিন্দ্যসুন্দর পরিবেশ, যেখানে সবাই ডুবে ছিলেন সুরের জাদুতে।

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, ‘রূপায়ণ সিটিতে আমরা শুধু আবাসন নয়, এক পূর্ণাঙ্গ জীবনধারা উপহার দিতে চাই। এরই ধারাবাহিকতায় আমরা এই গজল নাইট আয়োজন করেছি।’

রূপায়ণ সিটির সিইও এম এ মাহবুবুর রহমান বলেন, ‘রূপায়ণ সিটি একটি জীবন্ত কমিউনিটি, যেখানে সবাই একসঙ্গে সংস্কৃতি উপভোগ করে ও জীবনকে সুন্দরভাবে উপভোগ করে।’

অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের প্রতিক্রিয়ায় জানান, রূপায়ণ সিটির এমন মননশীল আয়োজন তাদের ব্যস্ত জীবনে এনে দিয়েছে এক নির্মল প্রশান্তির পরশ। রূপায়ণ সিটি উত্তরা আবারও প্রমাণ করল এটি শুধুই একটি আবাসন নয়, বরং সংস্কৃতি, বন্ধন ও আনন্দের এক পরিপূর্ণ কমিউনিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত