রিকশা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে চালককে গলা কেটে হত্যা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১২:১০ এএম

ফেনীর সোনাগাজীতে রিকশা ছিনতাই করতে ব্যর্থ হয়ে চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাত সাড়ে ৫টার দিকে উপজেলার পশ্চিম চরদরবেশ গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত চালকের নাম মনোরঞ্জন দাস। তিনি উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের ভূঞাবাজার-সংলগ্ন রাখাল ডাক্তার বাড়ির বাসিন্দা।

নিহতের ছেলে শ্যামল দাস বলেন, ‘সন্ধ্যায় পরিবারের সঙ্গে ভাত খেয়ে রিকশা নিয়ে বের হয়ে যান বাবা। পরে সোনাগাজী বাজার থেকে যাত্রী নিয়ে ঘটনাস্থলে গেলে রিকশা ছিনতাই করতে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে গিয়ে শনাক্ত করি।’

তিনি আরও বলেন, ‘এক সপ্তাহ আগে এনজিও থেকে ঋণ নিয়ে বাবা ব্যাটারিচালিত রিকশাটি কেনেন। বয়সের কারণে অন্য কাজ করতে না পারায় পরিবারের ভরণপোষণের জন্য তিনি রিকশা চালানো শুরু করেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত