নতুন ক্যারিয়ার পোর্টাল ‘নেক্সটজবজ’

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১২:৩৪ এএম

নিয়োগ প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর, সহজ ও কার্যকর করতে যাত্রা শুরু করল নতুন ক্যারিয়ার পোর্টাল নেক্সটজবজ। এর মধ্যমে তরুণরা দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা এবং করপোরেট নেটওয়ার্কিংকে আরও সহজ করতে পারবে। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্স এই নতুন প্ল্যাটফরমটি চালু করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর এই প্লাটফর্মটি চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সেতুবন্ধ তৈরি করবে এবং চাকরি প্রত্যাশীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছে উদ্যোক্তা প্রতিষ্ঠান।

গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউজে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যারিয়ার পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকিজ রিসোর্স-এর ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। এই পোর্টালের ওয়েবের ঠিকানা হলো নেক্সটজবজডটকমডটবিডি।

আকিজ রিসোর্স বলছে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নানা ধরনের কর্মসূচিসহ ক্যাম্পাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া যাবে এ পোর্টালে। এছাড়া বিদেশে উচ্চশিক্ষা ও বৈশি^ক চাকরির সুযোগ সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে এ ক্যারিয়ার পোর্টালে।

শেখ জসিম উদ্দিন বলেন, ‘আমাদের লক্ষ্য আকিজ রিসোর্সের মাধ্যমে ১০ লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। এছাড়া এই ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে দেশে-বিদেশে পরোক্ষভাবে ৫০ লাখ মানুষের জন্য উচ্চশিক্ষা, কর্মসংস্থানসহ নানা ধরনের সুযোগ তৈরি করা। এই প্লাটফরমের উদ্দেশ্য হচ্ছে দক্ষ শ্রমশক্তি নিয়োগে সহায়তা করা যাতে দেশের প্রতিষ্ঠানসমূহ তথা দেশের অর্থনীতি দ্রতগতিতে এগিয়ে যায়। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের চাকরি বাজার দ্রুত রূপান্তরিত হচ্ছে। আমরা  নেক্সটজবজের মাধ্যমে চাকরি খোঁজা ও নিয়োগ প্রক্রিয়াকে পুরোপুরি প্রযুক্তিনির্ভর করতে চাই। এই প্লাটফর্মটি তরুণ প্রজন্মের ক্যারিয়ার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

শেখ জসিম উদ্দিন বলেন, নেক্সটজবজ এমন একটি প্লাটফর্ম যা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাকরিপ্রার্থীদের দক্ষতা ও প্রতিষ্ঠানের চাহিদার মধ্যে সঠিক মিল খুঁজে  বের করবে। ফলে নিয়োগ প্রক্রিয়ায় সময়, ব্যয় এবং শ্রম সবকিছুই উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

নেক্সটজবজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান বলেন, এ প্লাটফর্মটি চাকরি প্রত্যাশীদের অভিজ্ঞ দিকনির্দেশক হিসেবে কাজ করবে। চাকরি খোঁজা এবং চাকরির বিজ্ঞাপন দেওয়া ছাড়াও বহির্বিশ্বে চাকরি ও পড়ালেখার প্রকৃত তথ্য পাওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত