মোটর শোভাযাত্রায় নিষেধাজ্ঞা জামায়াতের

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৭:১৯ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে নির্বাচনী প্রচারে মোটরসাইকেল বা মোটরগাড়ি শোডাউন না করতে দলটির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল সোমবার জামায়াতে ইসলামীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি সাতক্ষীরায় জামায়াতের এক প্রার্থীর নির্বাচনী শোডাউনের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহতের ঘটনার পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর এ সিদ্ধান্ত এলো। গত ২২ নভেম্বর সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন হয়। এ সময় সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ফজর আলী নামে এক বৃদ্ধ মারা যান।

গতকাল এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জেলা/মহানগরী নির্বাচনী এলাকায় মোটরসাইকেল র‌্যালি ও মোটর শোভাযাত্রা লক্ষ করা যাচ্ছে। এসব কর্মসূচিতে কয়েকটা দুর্ঘটনা ও আহতের প্রেক্ষাপটে সম্মানিত আমিরে জামায়াত এখন থেকে সব জেলা/মহানগরী নির্বাচনী এলাকায় মোটরসাইকেল র‌্যালি ও শোভাযাত্রার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত