ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১১:৪৫ পিএম

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গতকাল মঙ্গলবার ২৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৬ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

এর আগের কার্যদিবস সোমবার ব্লক মার্কেটে ২৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়ে ৩২ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ২৯ লাখ ১৫ হাজার ৪০৫টি শেয়ার ৫৭ বার হাতবদলের মাধ্যমে ১৬ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের সবচেয়ে বেশি ৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ন্যাশনাল ব্যাংকের ৪ কোটি ২০ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ১ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত