বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে প্রথমবারের মতো শুরু হচ্ছে বাংলা ফেস্ট এবং ঢালিউড অ্যাওয়ার্ড ইন লন্ডন (বিএফডিএ)। রবিবার (৭ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডি) ৮ নং ফ্লোরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির টুটুল, বিশ্ববিখ্যাত শেফ টমি মিয়া, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম, এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অনুষ্ঠান) তাশিক আহমেদ।
বাংলাদেশি সিনেমা বিশ্বের দরবারে সমাদৃত লক্ষ্য টমি মিয়া এমবিই টমি মিয়া’স ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬ সালের অক্টোবর মাসে লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশ নেবে একঝাঁক তারকা। অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি সিনেমা এবং স্থানীয় প্রতিভা ও আন্তর্জাতিক দর্শকদের মধ্যে সেতুবন্ধ তৈরি করবে বলে মনে করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ, নিরব হোসেন, চিত্রনায়িকা অপু বিশ্বাস, শিবা শানু, কণ্ঠশিল্পী মেহরীন, চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, সালাউদ্দিন লাভলু, দেওয়ান নজরুল, গাজী মাহবুব, দেবাশীষ বিশ্বাস, বুলবুল বিশ্বাস, অপূর্ব রানা, সাইমন তারেক প্রমুখ।
মোবাইল ফোন সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে: টুকু
দেবিদ্বারে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার