সিআইপি অ্যাওয়ার্ড পেলেন আশরাফুল আলম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ এএম

গ্লোবাল বাংলাদেশি কমিউনিটিতে অসামান্য অবদানের জন্য সম্মাননা পেয়েছেন ট্রাভেল ও এভিয়েশনভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে গত বুধবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত ‘প্রবাসীর সিটি-সিআইপি ওনার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

জানা যায়, দেশ-বিদেশে প্রবাসী বাংলাদেশিদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্পের মাধ্যমে আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত