ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডে এ অবরোধ কর্মসূচি শুরু করে। এসময় মহাসড়কের উভয়দিকে প্রায় ৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে দূরদূরান্তর যাত্রী ও চালকরা। পরে সাড়ে ৩টার দিকে মিনিটে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভে বক্তারা বলেন, হাদিকে গুলি করে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার কার্যকর করতে হবে। যারা জুলাই অভ্যুত্থানকে মুছে ফেলতে চায়, সেইসব স্বরযন্ত্রকারীদের বিচার করতে হবে। বাংলার মাটিতে কোন সন্ত্রাসীর ঠাই হবে না। জনগণ সকল সন্ত্রাসী ও স্বরযন্ত্রীকারীদের বিচার দেখতে চায়। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা।
এদিকে, শরীফ ওসমান বিন হাদি হত্যাকারীদের দ্রুত বিচার চেয়ে রাজৈর পৌর ঈদগাহ মাঠে সামনে বিক্ষোভ ও শিবচর উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
গত ১২ ডিসেম্বর জুম্মার নামাজ শেষে ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন শরীফ ওসমান বিন হাদি। পরে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।