আইএল টি-টোয়েন্টিতে নিজের ধারাবাহিকতা আরও একবার প্রমাণ করলেন মোস্তাফিজুর রহমান। শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৬৩ রানের বড় জয়ের ম্যাচে দুটি উইকেট নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।
ম্যাচের শুরুতেই প্রথম উইকেট তুলে নিয়ে দলকে ভালো সূচনা এনে দেন মোস্তাফিজ। পরে ইনিংসের মাঝপথে আরও একটি গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। এই ম্যাচ শেষে টুর্নামেন্টে ৬ ম্যাচে তার উইকেট সংখ্যা দাঁড়াল ১১টিতে।
চলতি আসরে মোস্তাফিজের সমান ১১ উইকেট নিয়েছেন খুজাইমা তানভির। উইকেট তালিকার শীর্ষে রয়েছেন সতীর্থ ওয়াকার সালমানখিল। আফগান এই স্পিনারের শিকার ১৫টি উইকেট। তবে উল্লেখযোগ্য বিষয় হলো—মোস্তাফিজের চেয়ে সালমানখিল ও খুজাইমা দুজনেই একটি করে ম্যাচ বেশি খেলেছেন।
৬ ডিসেম্বর গালফ জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইএল টি–টোয়েন্টিতে অভিষেক হয় মোস্তাফিজের। সেই ম্যাচে ২৬ রান খরচায় নেন ২ উইকেট। পরের ম্যাচেও ছিলেন সমান কার্যকর—২২ রানে তুলে নেন আরও ২টি উইকেট। তৃতীয় ও চতুর্থ ম্যাচে পান একটি করে উইকেট। পঞ্চম ম্যাচে এমআই এমিরেটসের বিপক্ষে নিজের সেরা পারফরম্যান্স উপহার দেন ৩ উইকেট নিয়ে। আজকের ম্যাচে আবারও শুরু দিকের সেই ছন্দে ফেরেন তিনি।
শুক্রবারের ম্যাচে মোস্তাফিজের প্রতিপক্ষ ছিলেন জাতীয় দলের সতীর্থ তাসকিন আহমেদ। শারজাহ ওয়ারিয়র্সের হয়ে ৩.৩ ওভার বোলিং করে ৪০ রান খরচায় নেন ৩টি উইকেট। তার বোলিং সত্বেও দুবাই ৬ উইকেটে করে ১৮০ রান
