বিষয় : সাধারণ জ্ঞান
১. ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন কী নামে পরিচিত?
উত্তর : গ্রাউন্ড জিরো
২. ব্রিটিশ রাজপরিবারের সরকারি বাসভবনের নাম কী?
উত্তর : বাকিংহাম প্যালেস
৩. জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল কত বছর?
উত্তর : পাঁচ বছর
৪. গ্রিন হাউজ কথাটি সর্বপ্রথম ব্যবহৃত হয় কত সালে?
উত্তর : ১৮৯৬ সালে
৫. ঈঊউঅড প্রথম স্বাক্ষরকারী দেশের নাম কী?
উত্তর : সুইডেন
৬. ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য কোন সনদ স্বাক্ষরিত হয়?
উত্তর : ভিয়েনা কনভেনশন
৭. আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ কী?
উত্তর : টচট (টহরাবৎংধষ চড়ংঃধষ টহরড়হ)
৮. বাংলাদেশ কত সালে এলডিসি হতে উত্তোরণ করবে?
উত্তর : ২০২৬ সালে
৯. আন্তর্জাতিক শ্রম সংস্থা কত সালে গঠিত হয়?
উত্তর : ১৯১৯ সালে
১০. জাতিসংঘ ঘোষিত শান্তি দিবস পালন করা হয়?
উত্তর : ২১ সেপ্টেম্বর
১১. ডেজার্ট ফক্স নামে পরিচিত কে?
উত্তর : ফিল্ড মার্শাল রোমেল
১২. কোন দেশকে রেইনবো নেশন বলা হয়?
উত্তর : সাউথ আফ্রিকা
১৩. এভিন কারাগার কোন দেশে অবস্থিত?
উত্তর : ইরান
১৪. ওপেকের বর্তমান সদস্য সংখ্যা কতটি?
উত্তর : ১২টি
১৫. মোসাদ-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : তেল আবিব
১৬. পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইন কে কী বলা হয়?
উত্তর : ডুরান্ড লাইন
১৭. আরব ইসরায়েল যুদ্ধ হয় কত সালে?
উত্তর : ১৯৬৭ সালে
১৮. কত সালে ইরাক কুয়েত দখল করেছিল?
উত্তর : ১৯৯০ সালে
১৯. পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খালের নাম কী?
উত্তর : গ্রান্ড খাল
২০. ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সঙ্গে সংযুক্ত করেছে কোন প্রণালি?
উত্তর : ডোভার প্রণালি
২১. জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট এর উদ্দেশ্য কী?
উত্তর : বিশে^র সর্বত্র সার্বিক ও সর্বজনীন কল্যাণ
২২. ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে?
উত্তর : ১৭৮৯ সালে
২৩. বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি শেষ হবে কত সালে?
উত্তর : ২০২৬ সালে
২৪. আসিয়ান গঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৬৭ সালে
২৫. ইরাকের মুদ্রার নাম কী?
উত্তর : ইরাকি দিনার
গ্রন্থনা : জেলি খাতুন
