কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। গত ২১ ডিসেম্বর বিএসটিআইয়ের কাউন্সিল সভা শেষে আয়োজিত এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ক্যাবের সভাপতি এএইচএম সফিকুজ্জামান এবং বিএসটিআইয়ের মহাপরিচালক এসএম ফেরদৌস আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন।
