খেজুর আমদানিতে ৪০% শুল্ক কমল

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ এএম

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সরকার খেজুর আমদানিতে শুল্ক ৪০ শতাংশ কমিয়েছে। গতকাল এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ। খেজুর আমদানিতে শুল্ক অব্যাহতির এ সুবিধা ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে। এর ফলে রমজান মাসে খেজুরের সরবরাহ ও বাজারমূল্য সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে মনে করছে এনবিআর। রমজান মাসে খেজুরের সরবরাহ ও বাজারমূল্য স্বাভাবিক রাখার উদ্দেশ্যে খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত