কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা আগুন লেগে শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে বলে জানা গেছে। রবিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার পরে ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এই আগুনের সূত্রপাত হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হয়েছে কিনা নিশ্চিতভাবে জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফের লেদা এলাকার ২৪ নম্বর ক্যাম্পের হেড মাঝি আমিনুল্লাহ জানান, হঠাৎ রাত ১০টার পরে এফ ব্লকে আগুন লেগে প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণ এসেছে এবং প্রশাসনের অনেকে কাজ করছেন। তবে কোনো হতাহত হয়েছে কিনা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।
