ইয়েমেনের এসটিসি প্রধান জুবাইদি আবুধাবিতে

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০১:২২ এএম

দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) প্রধান আইদারুস আল-জুবাইদি সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে একটি বিমানে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন। গত বুধবার এমনটাই দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর আগে তার পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলে জানা গিয়েছিল তিনি নৌপথে সোমালিল্যান্ডে চলে গেছেন।

সৌদি নেতৃত্বাধীন জোট বিবৃতিতে জানিয়েছে, সোমালিল্যান্ড থেকে মোগাদিশুতে যাওয়া বিমানটি আমিরাতি কর্মকর্তাদের তত্ত্বাবধানে ছিল। বিমানটি প্রায় এক ঘণ্টা সেখানে অপেক্ষা করে। পরে আবুধাবির একটি সামরিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়। তবে জুবাইদি বিমানে ছিলেন কি না, সেই বিষয়টি জোট নিশ্চিত করেনি। গত মঙ্গলবার সৌদি নেতৃত্বাধীন জোট বিবৃতিতে জানিয়েছে, এসটিসি নেতা জুবাইদি আলোচনার জন্য রিয়াদের উদ্দেশে নির্ধারিত ফ্লাইটে উঠতে ব্যর্থ হন এবং তার অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে এসটিসি গোষ্ঠী জানায়, তিনি দক্ষিণের বন্দরনগরী এডেনে সামরিক ও নিরাপত্তা কার্যক্রম তদারকি করছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত