কক্সবাজারে প্রায় ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ এএম

কক্সবাজার জেলার টেকনাফে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১৪ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি করে প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৭৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দ করা ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত