জয়পুরহাটের ২টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া, জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান সহ জেলা বিভিন্ন কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে নির্বাচনের সময় আচরণ বিধি মেনে নির্বাচন করার নানা দিকনির্দেশনা মূলক মত বিনিময় করে শেষে দুপরে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
জেলায় দুটি আসনে জামাত, বিএনপি, এবি পার্টি, বাসদ ও স্বতন্ত্র ৮ জন প্রার্থীর মাঝে প্রতি বরাদ্দ দেয়া হয়।
জয়পুরহাট -১ আসনে ৫ জন ও ২ আসনে ৩ জন, মোট ৮ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন।
জয়পুরহাট সদর ও পাঁচবিবি নিয়ে গঠিত জয়পুরহাট ১ আসন। এখানে ভোট কেন্দ্র ১৫১টি, মোট ভোটার- ৪,৬৬,২৭৪ জন।
কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর নিয়ে গঠিত ২ আসন, এখানে ভোট কেন্দ্র ১০৪টি। মোট ভোটার ৩,৫১,৫৭২ জন।
বিএনপর বিদ্রোহী প্রার্থী তোজাম্মেল হক তোজাকে বহিষ্কার 