গণভোট অপ্রয়োজনীয় প্রতারণামূলক : সেলিম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:২১ এএম

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছে বামপন্থি ৯টি দলের জোট গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। এ সময় যুক্ত ফ্রন্টের মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা-৮ আসনে ত্রিদীব সাহা, ঢাকা-৯ আসনে মনিরুজ্জামান মিলন, ঢাকা-১২ আসনে কল্লোল বণিক, ঢাকা-১৫ আসনে সাজেদুল হক রুবেল, ঢাকা-৫ আসনে টি এইচ মোস্তফা দীপু, ঢাকা-১৪ আসনে রিয়াজ উদ্দিন এবং ঢাকা-৪ আসনে ফিরোজ আলম মামুন উপস্থিত ছিলেন।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘পুরনো ফ্যাসিবাদী দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র ডানপন্থি গোষ্ঠীর আস্ফালন রুখতে হলে আসন্ন নির্বাচনে জনতার বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। এজন্য সিপিবি মনোনীত ও গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানাই।’

প্রস্তাবিত গণভোটের সমালোচনা করে সিপিবির এই সাবেক সভাপতি বলেন, গণভোট শুধু অপ্রয়োজনীয়ই নয়, এটা প্রতারণামূলক। ৩০টি পৃথক বিষয়ে একটি ‘হ্যাঁ’ অথবা ‘না’ উত্তর কোনো গ্রহণযোগ্য প্রক্রিয়া হতে পারে না। ‘তিনি আরও প্রশ্ন তুলে বলেন যে, সরকার যদি জনগণের অর্থ ব্যয় করে কোনো একটি পক্ষের প্রচার করে, তবে সেই ভোট কীভাবে নিরপেক্ষ হয়।’

সমাবেশে উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন-বাসদের সাবেক সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ ও বাসদ (মার্কসবাদী) ‘র সাধারণ সম্পাদক মাসুদ রানা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত