মাগুরা-২ আসন

বিরোধ ভুলে বিএনপির দুই গ্রুপের ঐক্যবদ্ধ মিছিল

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম

মাগুরা-২ আসন (মহম্মদপুর-শালিখা ও সদরের ৪ ইউনিয়ন) আসনে দুই গ্রুপের মধ্যে সকল বিরোধ ভুলে বিএনপির সকল নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে নির্বাচনে নেমেছে।

আজ শনিবার বিকেলে নিজেদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ধানের শীষের প্রার্থী নিতাই রায় চৌধুরীকে নিয়ে মহম্মদপুর-শালিখায় ধানের শীষের পক্ষে মিছিল করেছে।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান খান পিকুল, ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

পরে মহম্মদপুর বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আমাদের মধ্যে কোনও বিরোধ নেই। নেতৃত্বের প্রতিযোগিতা আছে। এখন আমাদের একটিই লক্ষ্য ধানের শীষের প্রার্থী নিতাই রায় চৌধুরীকে মাগুরা-২ আসনের এমপি নির্বাচিত করা। আগামী ১২ ফেব্রুয়ারি সকলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত