জামায়াত নেতার নিহত

জাবিতে শিবিরের বিক্ষোভ সমাবেশ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১১:২৯ এএম

‎শেরপুরের ঝিনাইগাতিতে বিএনপি ও জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবির। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বটতলা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

‎‎সংক্ষিপ্ত সমাবেশে শাখা শিবিরের প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক শাফায়েত মীর বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম দেশে রাজনীতির সুস্থ প্রতিযোগিতা হবে। কিন্তু হচ্ছে তার বিপরীত। আমরাও বলে দিতে চাই, আমাদের রক্ত নিয়ে খেলতে গেলে হাসিনার মতো দেশ থেকে পালাতে হবে।

‎শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, হাজারও ছাত্রজনতার রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে নতুন ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে আমরা আবার পুরনো সন্ত্রাস, চাঁদাবাজি ও দমনমূলক রাজনীতির পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। এসব ন্যাক্কারজনক কাজের জবাব জনগণ আগামী নির্বাচনে দেবে, ইনশাল্লাহ।

‎নির্বাচন কমিশন ও অন্তরবর্তীকালীন সরকারকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত